×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৬-২৩
  • ৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ হাজার ৮৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে এ সংখ্যা ৩ কোটির মাইলফলক ছাড়িয়ে গেল। 
এদিকে বিগত মাত্র ৫০ দিনে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে ১ কোটি মানুষ। খবর পিটিআই’র।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, এক দিনে নতুন করে ৫০ হাজার ৮৪৮ জন করোনায় সংক্রমিত হওয়ায় ভারতে  এ সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে দাঁড়ালো। 
এদিকে দেশটিতে একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন করোনাভাইরাসে প্রাণ হারানোয় এ সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জনে দাঁড়ালো।
গত ১৯ ডিসেম্বরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটির মালইফলক অতিক্রম করে। এরপর ১৩৬ দিনের ব্যবধানে গত ৪ মে এ সংখ্যা ২ কোটির মাইলফলক অতিক্রম করে।
স্থানীয় সময় সকাল ৭ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৪.২৪ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। এনিয়ে দেশটিতে মোট ২৯.৪৬ কোটি মানুষকে টিকা দেয়া হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat