×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-১৯
  • ৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের দু’টি প্রদেশে রাতে ব্যাপক সংঘর্ষে দুই সৈন্য ও ১৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে। বুধবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।
জেলা প্রধান মোহমিন ওমরখেল সিনহুয়াকে বলেন, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে চাহার দেরা জেলায় আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
জেলা প্রধান জানান, সেখানে এ সংঘর্ষে দুই সৈন্য ও তিন জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও এ সময় এক সৈন্য ও এক জঙ্গি আহত হয়।
এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের ঝরি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগান সামরিক বাহিনী জঙ্গি দমন অভিযান চালায়। এ সময় ১৪ তালেবান জঙ্গি নিহত ও চার জন আহত হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান চালিয়ে জঙ্গিদের চারটি আস্তানা গুড়িয়ে দেয় এবং তাদের কবল থেকে ঝরির বিস্তৃত এলাকা মুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat