×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ সন্ধ্যায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে সেই অনুযায়ী ডিএসসিসির করণীয় নির্ধারণ করে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেন।
লকডাউন বাস্তবায়ন সম্পর্কে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ইতোমধ্যে মেয়র করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে কার্যক্রম শুরু করতে আগামীকাল একাধিক দাপ্তরিক সভা রয়েছে। সভার পরে গণমাধ্যমকে সার্বিক বিষয়াদি সম্পর্কে অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat