×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-২৩
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ বলেছেন, নেপাল বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে আগ্রহী।তিনি ফরেন সার্ভিস একাডেমিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সফর বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ভান্ডারি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবিদ্যুৎ বিষয়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে সমঝোতা স্মারকের আওতায় বিদ্যুৎ উৎপাদন ও বন্টন বিষয়ক সচিব পর্যায়ের স্টিয়ারিং ও নির্বাহী কমিটির বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, উভয় পক্ষই আশা করে যে তারা ভবিষ্যতে জলবিদ্যুৎ খাত সহযোগিতা বৃদ্ধি করবে।
মোমেন বলেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল ঢাকায় এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat