×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৩
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ভারতের সাথে আমাদের শুধু আত্মার নয়, রক্তেরও সম্পর্ক।’
তিনি বলেন, ভারত মুক্তযুদ্ধকালীন সময়ে ১ কোটি ২০ লাখ নিরস্ত্র বাঙালিকে আশ্রয় দিয়েছিল। শুধু তাই নয় তারা এসব মানুষের আহার যুগিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সৈন্যরা এসে যুদ্ধ করে দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা রেখেছিল। তাদের বহু সৈন্য এখানে প্রাণ হারিয়েছিল তাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছিল।
হানিফ আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কটুক্তি করা, তার আগমন ঠেকানো; এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর পাকিস্তানের যে প্রেতাত্মারা ধর্মের দোহাই দিয়ে অর্ধশিক্ষিত ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে এই বাংলাদেশে অবস্থান তৈরি করেছিল, আজকে তারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। কিন্তু সোনার বাংলা গড়তে হলে ধর্মীয় অপশক্তিকে চিরতরে নির্মূল করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য থাকবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় বর্ধিত সভায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat