×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৩-২০
  • ৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে আজ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৮৬৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
গত বছরের শেষ দিকে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পায়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শতকরা ২ দশমিক ৭৯ শতাংশে নেমে আসে। কিন্তু সম্প্রতি আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষার ৯ দশমিক ৩৯ শতাংশের দেহে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, “গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৬৬৮ জনে দাঁড়াল।”
এতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ১ হাজার ৮৬৮ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে দাঁড়াল।
একই সময়ে আরো ১ হাজার ৫৭৭ জন সুস্থ্য হওয়ায় সুস্থ্য হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ২০ হাজার ৭১৮ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২১৯ টি ল্যাবরোটরিতে মোট ১৯ হাজার ৯০০ হাজারটি নমুনা পরীক্ষা করা হয়।
দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৯১ দশমিক ৫৬ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৫২ শতাংশ রোগী মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat