×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৩-২০
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো গুয়েতেমালার সাথে তাদের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা জোরদার করবে বলে ঘোষণা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতি সংস্কারের পর উত্তর দিকে অবৈধ অভিবাসী প্রবাহ বৃদ্ধির প্রেক্ষিতে এই ঘোষণা আসে। খবর এএফপি’র।
জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (এনএমআই) বলেছে অপরাধী চক্রের হয়রানির শিকার অভিবাসী শিশুদের সুরক্ষার উদ্দেশে দক্ষিণ সীমান্তে অভিযান পরিচালিত হবে।
এতে বলা হয়েছে , অবৈধ অভিবাসীরা যে সব অঞ্চল দিয়ে সীমান্ত অতিক্রম করবে সে সব অঞ্চলে নজরদারির জন্য ড্রোন ও নাইট ভিশন টহল দিবে।
এনএমআই জানিয়েছে , জানুয়ারি থেকে মেক্সিকান অঞ্চলে বেআইনিভাবে ভ্রমন করা ৪ হাজারেরও বেশি মধ্য আমেরিকান নাবালক শিশুকে চিহ্নিত করা হয়েছে।
ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখোমুখি, বাইডেন এই সপ্তাহে অভিবাসীদের প্রবেশ না করার আহ্বান জানান।
মেক্সিকোর দক্ষিণ সীমান্তে অভিবাসী ঠেকাতে ২০১৯ সাল থেকে জাতীয় রক্ষী টহল দিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat