×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতার চেতনা বিরোধীরাই ইতিহাস বিকৃতির নতুন ষড়যন্ত্রে নেমেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, স্বাধীন বাংলাদেশে এখনো যারা স্বাধীনতার গন্ধ খুঁজে পায়নি, তারাই ইতিহাস বিকৃতির নতুন ষড়যন্ত্রে নেমেছে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ৭ মার্চ পালনের নামে ইতিহাস বিকৃতির সমালোচনা করে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর দু:শাসনের সময় যে ষড়যন্ত্র সফল হয়নি, সেই ষড়যন্ত্র আর সফল হবে না। কারণ দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিলো স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনের পথ নির্দেশনা, ছিলো যুদ্ধ জয়ের সকল কলা-কৌশল। এই ঐতিহাসিক সত্যকে যারা অস্বীকার করতে চায় তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, ৭ মার্চের ভাষণ প্রচারে যারা বাধা দিতো, হঠাৎ করে তাদের ৭ মার্চ পালন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িক চেতনাবোধ ও দেশপ্রেমকে সঠিকভাবে জাতির কাছে উপস্থাপনের আহবান জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ৭ মার্চ পালনের নামে খন্ডিত ইতিহাস চর্চা করে বিএনপি -জামায়াত নতুন করে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রে নেমেছে।
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান মাওলানা নজিবুল বশর মাইজ ভান্ডারী এবং গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat