×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-০৬
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নারী ইভেন্টের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে সালমাদের নীল দল। ১০ উইকেটে তারা বাংলাদেশ লাল দলকে হারিয়েছে।
আজ শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্ণামেন্টের নারী ইভেন্ট শুরু হয়। উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হয়। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সালমারা। ৫০ ওভারের ওয়ানডে খেলায় মাঠে নেমে ঝিলিক-অর্থীদের লাল দল সুবিধা করতে পারেনি। মাত্র ২৮ দশমিক ১ বলে সবগুলো উইকেট হারিয়ে ৬৩ রানে গুটিয়ে যায় লাল দল।
দলের পক্ষে জিন্নাত আসিয়া অর্থী ৫১ বল খেলে সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করেন। দ্বিতীয় সর্বোচ্চ করেন রুবাইয়া হায়দার ঝিলিক ৪৫ বলে ১০। ফারিহা তৃষ্ণা আর সালমার বোলিং তোপে বাকিরা দ্রুত সাজঘরে ফিরেন।
নীল দলের ফারিহা ইসলাম তৃষ্ণা ১০ ওভারে ১৩ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন। দলীয় অধিনায়ক সালমা ১৪ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
লাল দলের দেওয়া ৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে সালমারা। মুর্শিদা খাতুন ৩৯ বলে ২৫ ও শামীমা সুলতানা ৫৭ বল খেলে ৩১ রান তুলেন। অতিরিক্ত যোগ হয় আরও ৪ রান।
আগামী ৮ মার্চ সবুজ দল-নীল দল ও ১০ মার্চ লাল দল-সবুজ দল ম্যাচ খেলবে। ১২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টের সবগুলো খেলা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ লাল দল: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেট রক্ষক), লতা ম-ল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত আসিয়া অর্থী, সুরাইয়া আজমিন, লাবনী আক্তার, পূজা চক্রবর্তী, লেকী চাকমা, রাবেয়া খাতুন, মর্জিনা আক্তার মিম, সাবাকুন নেহার চৈতি ও আফিয়া আনাম প্রত্যাশা।
বাংলাদেশ নীল দল: মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকী, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেট রক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, জাহানারা আলম, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, স্বর্ণা আক্তার, মুমতা হেনা হাসনাত, ফাল্গুনী চৌধুরী বন্যা, উন্নতি আক্তার, রেয়া আক্তার শিখা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat