×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-০৪
  • ১৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে
জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ গার্ড অব অনারে নেতৃত্ব দেন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। জানাযা নামাজের আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, মরহুমের সন্তান সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মরহুম এইচ টি ইমাম এর পৈত্রিক নিবাস উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে। আজ সকাল সাড়ে দশটায় মরহুমের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার এ্যামবুলেন্স যোগে উল্লাপাড়ায় তার দেশের বাড়ি আনা হয়। উল্লাপাড়ায় জানাযা শেষে হেলিকপ্টার এ্যামবুলেন্স যোগে মরহুমের মরদেহ সাড়ে বারোটায় আবার ঢাকার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat