×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০২-২২
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

আগামী ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
তিনি আজ করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন,এছাড়া দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে চলতি মাসের ২৮ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় খোলার প্রসঙ্গে তিনি বলেন, তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীদেরকে করোনা ভাইরাসের টিকা অবশ্যই গ্রহণ করতে হবে।
অন্যদিকে,করোনা ভাইরাসের কারণে এই সময়কালে গত ১১ মাস থেকে অনলাইনের মাধ্যমে যে প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাস চলেছিল তা অব্যাহত থাকবে।’
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত কোন ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় খোলার পর পাঠদানের ভিত্তিতেই পরীক্ষা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat