×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০২-০৫
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু চলমান টেস্টে বা-উরুর চোটে পড়লেন সাকিব। ফলে আজ ম্যাচের তৃতীয় দিন মাঠেই নামেননি তিনি।
এতে চলতি টেস্টে তাকে দলে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। চিকিৎসকদের ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে আছেন সাকিব।
সাকিবের ইনজুরি বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ‘প্রথম টেস্টের আগে পুরোনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠলেও ম্যাচ চলাকালে নতুন চোটে পড়েছেন সাকিব। বাঁ পায়ের উরুতে টান পড়েছে তার। আজ সকালে তার এমআরআই করানো হয়। বিসিবির মেডিকেল বিভাগ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান করেছেন তিনি। গতকাল ৬ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat