×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর যোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরো ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বেলা ২টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশে নিয়ুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলানের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সব কথা জানান।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক উপস্থিত ছিলেন।
এসা ইউসুফ এসা আলদুহাইলান বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতীম মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। তারা যেন ঝামেলাবিহীনভাবে সৌদি আরবে যেতে পারে এবং সেখানে তাদের প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ সকল অধিকার নিশ্চিত হয় এ ব্যাপারে সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ভিসা প্রসেসিং ও স্মার্ট কার্ড প্রদান, ন্যূনতম অভিবাসন ব্যয়ে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অসাধু মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম প্রতিরোধ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।
বৈঠকে সৌদি আরবে বৈদেশিক কর্মসংস্থান ও কর্মীকল্যাণ ব্যবস্থাপনা আরো উন্নত করাসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের মধ্যে নিয়মিতভাবে প্রতি মাসে একটি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat