×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০২
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নাগরিক সেবায় বিদ্যমান চ্যালেঞ্জকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়মিত মাসিক সমন্বয় সভার শুরুতে কর্পোরেশনের কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করার পর তিনি এ আহবান জানান।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে তার দাপ্তরিক ল্যাপটপ হস্তান্তর করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। পরবর্তীতে একে একে সকল বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কাছে ল্যাপটপ হস্তান্তর করেন মেয়র।
সেবা প্রার্থীর সমস্যাকে নিজের সমস্যার মত গুরুত্ব দিয়ে দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করার নির্দেশনা প্রদান করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, সরকারি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সরকার যেমন ই-নথি চালু করেছে তেমনি ক্রয় কার্যে ই-জিপি বাস্তবায়ন করা হয়েছে। তাই কাঠামোবদ্ধ দাপ্তরিক সময়সূচীর বাইরেও জনগণকে সেবা প্রদানে সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে। জনগণের সেবা প্রাপ্তির পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেসব চ্যালেঞ্জ উত্তরণে আরও বেশি মনোযোগী হতে হবে। নাগরিক সেবায় বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে মনে করলে তবেই ঢাকাবাসীকে সেবা দিয়ে সন্তুষ্ট করা যাবে।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে আমাদের কার্যক্রমে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তেমনি সেবাপ্রার্থীদেরকে দ্রুততার সাথে সেবা প্রদান করতে হবে। সেজন্য ল্যাপটপ প্রদানের এই উদ্যোগ কর্পোরেশনের কার্যক্রমকে সার্বিকভাবে আরও গতিশীল করবে বলে আমার বিশ্বাস।’
ফেব্রুয়ারি মাস বাংলা ভাষার অধিকার অর্জনে গভীর আত্মত্যাগের মাস উল্লেখ করে মেয়র বলেন, সর্বত্র বাংলা ভাষা প্রচলনে আমাদেরকে দাপ্তরিকভাবে এবং দৈনন্দিন কার্যক্রমে সচেতনভাবে বাংলা ভাষার প্রয়োগে মনোযোগী হতে হবে। সেজন্য সকল দপ্তর প্রধানসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এ সময় ডিএসসিসি মেয়র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সকল দপ্তর প্রধানকে দাপ্তরিক নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামানসহ দপ্তর প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাঝে মোট ৬১টি ল্যাপটপ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat