×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় ল্যাবরেটরিগুলোর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে জার্মান সরকার।
অ্যাস্ট্রাজেনকার কাছ থেকে সরবরাহে বিলম্ব নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিল জার্মানী।
দেশটির অর্থমন্ত্রী পিটার আলতামিয়ার জার্মান দৈনিক দিয়ে ওয়েল্টকে বলেছেন, কোম্পানীগুলো তাদের বাধ্য বাধকতার প্রতি শ্রদ্ধাশীল না হলে আমাদেরকে আইনী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হবে।
ব্রিটিশ সুইডিশ কোম্পানী অ্যাস্ট্রাজেনকা প্রতিশ্রতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি ইউরোপীয় নেতৃবৃন্দ ও কোম্পানীটির মধ্যে উত্তেজনা শুরু হয়।
কোম্পানীটি বলছে, ইউরোপের একটি কারখানায় সমস্যা দেখা দেয়ায় তারা এখন ইইউকে প্রতিশ্রুতির এক চর্তুথাংশ কেবল সরবরাহ করতে পারবে।
এদিকে অ্যাস্ট্রাজেনকাই কেবল এ সমস্যায় পড়েছে তা নয়। প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় গত সপ্তাহে ইতালি মার্কিন ঔষধ কোম্পানী ফাইজারের বিরুদ্ধেও আইনী পদক্ষেপের হুমকি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat