×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার সাথে যুক্ত কয়েকজন আইনজীবী তার দল থেকে বেরিয়ে গেছেন।
শনিবার মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
সিনেটে ট্রাম্পের বিচার শুরুর মাত্র অল্প সময় আগে তার সাথে মতদ্বৈততার জেরে পাঁচজন আইনজীবীর বেরিয়ে যাওয়ার খবর জানিয়েছে সিএনএন।
সিএনএন অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে আরো বলেছে, এই পাঁচজনের মধ্যে দুইজন ট্রাম্পের আইনজীবী দলের নেতৃস্থানীয়। ট্রাম্পের আইনী কৌশলের সাথে তারা একমত হতে পারেননি।
সূত্র আরো বলছে, ট্রাম্প চাচ্ছেন ক্ষমতা ছাড়ার পরও একজন প্রেসিডেন্টকে অভিশংসিত করার বৈধতা নিয়ে কথা বলার চেয়ে নির্বাচনে জালিয়াতির তার ভিত্তিহীন অভিযোগকেই আইনজীবীরা গুরুত্ব দিক।
এদিকে এ খবরের প্রতিক্রিয়ায় ট্রাম্পের উপদেষ্টা জাসন মিলার ট্ইুট করে বলেছেন, আমরা অনেক কাজ করেছি। কিন্তু আমাদের আইনজীবী দল নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। শিগগীরই এটি হবে।
আগামী ৯ ফেব্রুয়ারি সিনেটে ট্রাম্পের বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৩ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদ ঐতিহাসিক দ্বিতীয় দফায় সাবেক এই প্রেসিডেন্টকে অভিশংসিত করে।
গত ৬ ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় এই অভিশংসনের পদক্ষেপ নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat