×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-২৮
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “করোনা নিয়ে সব ধরনের গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। মানুষ স্বতস্ফুর্তভাবে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহ দেখাচ্ছেন। প্রতিটি ভ্যাকসিন কেন্দ্রে অন্যরকম আমেজ চলে এসেছে। ভ্যাকসিন গ্রহীতা কোন একজনেরও কোন রকম অসুবিধা হয়নি।”
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সকাল ১১টায় প্রথমে বিএসএমইউ-তে যান এবং সেখানে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন। সেখানে সকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ অনেকেই স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে ভ্যাকসিন গ্রহণ করেন।
পরে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবিএম জামালসহ বিভিন্ন ফ্রন্টলাইনরা ভ্যাকসিন গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
ভ্যাকসিন গ্রহণ শেষে এ প্রসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, “ভ্যাকসিন গ্রহণের ২০ মিনিটের মধ্যেই আমি আমার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছি। কোন রকম অসুবিধাই হয়নি।” কোন ধরনের মিথ্যা গুজবে কান না দিতে তিনি এসময় সকলকে অনুরোধ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, রাজধানীর ৫টি হাসপাতালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে প্রায় ২০০ জনকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০০ জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রায় ১০০ জনকে, মুগদা মেডিকেল কলেজ হাপপাতালে প্রায় ১৫০ জনকে এবং কুয়েত মৈত্রি হাসপাতালে প্রায় ৫০ জনসহ মোট প্রায় ৭০০ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat