×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০১-২৭
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুকে ব্যাথা নিয়ে আবারো হাসপাতালে ভর্তি হলেন ভারতে সফল সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের বর্তমান (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
হাসপাতালে যাবার পর গাঙ্গুলীর ইকো-ইসিজি-তে সমস্যা ধরা পড়েছে। আগামীকাল এঞ্জিওগ্রাম করা হবে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন গাঙ্গুলী। আজ দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।
হাসপাতালের চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মন্ডলের পর্যবেক্ষণে রয়েছেন গাঙ্গুলী। চিকিৎসকদের পরীক্ষা-নিরিক্ষার পর তার ইকো এবং ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। তবে বর্তমানে গাঙ্গুলীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানানো হয়।
গত ২ জানুয়ারি সকালে শরীর চর্চার সময় বুকে ব্যথা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গাঙ্গুলী। হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়ে তার। একদিন পরই তার হৃদযন্ত্রে একটি রিং পড়ানো হয়। কিন্তু দু’টি রিং পড়ানো হয়নি।
তবে একটি রিং পড়ানোর পর গাঙ্গুলীকে পর্যবেক্ষণ করে পুরোপুরি ফিট বলে ঘোষনা দিয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তাই এক সপ্তাহ হাসপাতালে থেকে গত ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরেন গাঙ্গুলী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, ‘নতুন জীবন ফিরে পেলাম।’
এখন ৩ সপ্তাহ হবার আগেই আবারো অসুস্থ হয়ে পড়লেন গাঙ্গুলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat