×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০১-১৮
  • ৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভ্রমণকারীদের জন্য চলতি বছর অষ্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত খোলার সম্ভাবনা নেই।করোনা ভাইরাসের টিকা দেয়া সত্ত্বেও সীমান্ত বন্ধ রাখার কথা জানালেন দেশটির শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা।
অষ্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের সেক্রেটারি ব্রেনডাম মারফি সোমবার বলেছেন, ২০২১ সালে অষ্ট্রেলিয়ায় অবাধে আসা যাওয়া পুনরায় শুরুর আশা করা হচ্ছে না।
সরকারি সম্প্রচার মাধ্যম এবিসিকে তিনি আরো বলেছেন, আমি মনে করি এ বছরও সীমান্তে কড়াকড়ি বহাল থাকবে।
তিনি বলেন, এমনকি অধিকাংশ জনগণকে টিকা দেয়া সত্ত্বেও সীমান্ত খোলা হবে না। কারণ আমরা জানি না এই টিকা সংক্রমণ বন্ধ করবে কিনা।
গত বছরের মার্চ মাস থেকে অষ্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে। এতে হাজার হাজার অষ্ট্রেলিয়ান বিদেশে আটকা পড়েছে। কেউ ফিরতে চাইলে তাকে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাবদ ২ হাজার ৩শ’ মার্কিন ডলার অবশ্যই খরচ করতে হবে।
দেশটিতে ফাইজার ও অক্সফোর্ডের টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে টিকা দেয়ার কাজ শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat