×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৭
  • ৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পুরনো বছর তাঁকে ‘সুইজারল্যান্ড’-এর সাফল্য এনে দিয়েছিল। করোনা-কালেও মানুষ হলে গিয়ে ‘সুইজারল্যান্ড’ দেখেছেন। আবীর আর রুক্মিণীর জুটি জিতে নিয়েছিল দর্শকদের মন। তবে এ বার, নতুন বছরে একেবারে ভিন্ন মেজাজে আত্মপ্রকাশ করলেন রুক্মিণী মৈত্র। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে বিজ্ঞাপনের কাজ করলেন সম্প্রতি। আনন্দবাজার ডিজিটালকে জানালেন, ‘‘টোনিদার সঙ্গে কাজ করা একটা ভিন্ন অভিজ্ঞতা। বিজ্ঞাপনের কাজ করেছি, কলকাতাতেই শ্যুট হয়েছে। খুব শিগগিরই দেখতে পাওয়া যাবে।’’এর আগে দেব-রুক্মিণী একসঙ্গে একটি বিজ্ঞাপনের কাজ করেছিলেন। তবে এই বিজ্ঞাপনে রুক্মিণী একাই।
দিন কয়েক আগেই দেবের ‘গোলন্দাজ’-এর শ্যুটিংয়ে গিয়ে চমকে দিয়েছিলেন রুক্মিণী। বড়দিনে যখন শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব, তখন দেবের জন্মদিনে চমক আনতে, রুক্মিণী পৌঁছে গিয়েছিলেন দশঘরায় শ্যুটিংয়ের সেটে। একসঙ্গে কেক কেটেছিলেন দু’জনে। জন্মদিনে দেবের জন্য উইশ করে লিখেছিলেন, বছরগুলো বয়সে যত খুশি জুড়তে পারে। তবে গোঁফটা কিন্তু, বাদ দিতেই হবে এবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat