×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৭
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের তৃতীয়টি। এ ম্যাচ দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন নারী আম্পয়ার অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। এ টেস্টে চতুর্থ বা রির্জাভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ৩২ বছর বয়সী পোলোসাক।
ওয়ানডের পর পুরুষদের টেস্ট ক্রিকেটেও প্রথম মহিলা আম্পায়ার দেখলো বিশ্ব ক্রিকেট।
১৫ বছর বয়স থেকে আম্পায়ারিং শুরু করেন পোলোসাক। আজ ইতিহাসের পাতায় নিজের নাম তুলে পোলোসাক বলেন, ‘আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। মা-বাবাই আমাকে আম্পায়ারিংয়ে নিয়ে আসেন। বাবা রোজ গাড়ি করে পৌঁছে দিতেন আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে। অনেকবার পরীক্ষা দেওয়ার পর পাশ করতে পারি আমি। আজ বাবা-মা’র স্বপ্ন পূরণ হয়েছে। আমি আনন্দিত।’
প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে পোলোসাক বলেন, ‘পুরুষদের থেকে একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমি পুরো দিনটি উপভোগ করেছি।’
এর আগে, নামিবিয়া-ওমান পুরুষ দলের ওয়ানডে ম্যাচেও আম্পায়ার ছিলেন পোলোসাক। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টুয়েন্টি লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স-মেলবোর্ন স্টারসের ম্যাচেও আম্পায়ার হিসেবে দেখা গিয়েছিলো পোলোসাককে। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।
বৃষ্টির কারনে সিডনি টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৫৫ ওভার। টস জিতে প্রথমে ব্যাট করে দিন শেষে ২ উইকেট ১৬৬ রান তুলে অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat