×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের হয়ে দুইবারের বিশ্বকাপ শিরোপা জয়ী তারকা ফুটবলার অ্যালেক্স মর্গান। বুধবার নিজেই টুইট করে জানিয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
টুইট বার্তায় ৩১ বছর বয়সি মর্গান বলেন,‘ দুর্ভাগ্যজনক ভাবে আমি ও আমার পরিবার করোনায় আক্রান্ত হয়েছি।
আমরা মানষিক ভাবে ভাল অবস্থায় আছি এবং আইসোলেশনে যাবার পর ভাল ভাবেই সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি। মাঠে ফেরার জন্য আমি অবশ্যই যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা মেনে চলব। পুরোপুরি সুস্থ হয়েই আমি মাঠে ফিরতে চাই। আশা করি অচিরেই আমি মাঠে সতীর্থদের কাছে ফিরতে পারব।’
লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির সাবেক মিডফিল্ডার সার্ভান্দো ক্যারাসকোর সঙ্গে বিয় হয়েছে মর্গানের। চার্লি নামে সাত মাস বয়সি একটি কন্যা সন্তানও রয়েছে এই জুটির। এই পরিবারটি লন্ডন থেকে ক্যালিফোর্নিয়ায় ফিরেছে। সেখানে টটেনহ্যামের হয়ে মহিলা সুপার লীগের সাতটি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২০২১ সালে যক্তরাষ্ট্রের ফেরার ইচ্ছার কথা ঘোষনা করেছেন তিনি।
মর্গান জানুয়ারির শেষ দিকে মার্কিন মহিলা দলের অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat