×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসে প্রাত্যহিক মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯৩৬ জন প্রাণ হারানোয় তাদের আগের নিজস্ব রেকর্ড ভঙ্গ হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (গ্রীনিচ মান সময় বুধবার ০১৩০) নতুন করে ২ লাখ ৫০ হাজার ১৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে এ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৫৭ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের উপাত্ত অনুযায়ী, এ মহামারির শুরু থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক লোক হাসপাতালে ভর্তি রয়েছে। করোনাভাইরাসে সংক্রমণের কারণে দেশটিতে এখন ১ লাখ ৩১ হাজারের বেশি রোগি হাসপাতালে রয়েছে।
দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বর্তমানে একেবারে খারাপ পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat