×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগকে বর্তমান অবস্থানে আনতে সৈয়দ আশরাফের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ‘ফখরুদ্দিন-মঈনউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল গ্রেপ্তার হন, অনেকেই যখন ‘মাইনাস শেখ হাসিনা’ ফর্মুলা’র দিকে আগাচ্ছিলেন তখন সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই দুর্যোগ মুহূর্ত থেকে আওয়ামী লীগকে বর্তমান অবস্থানে আনার পেছনে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা অবিস্মরণীয়।
তথ্য প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তৃতাকালে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির নির্মোহ ব্যক্তিত্ব হিসেবে সর্বজনবিদিত। ছাত্রলীগের রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এই ভাটিপুত্র বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হন। তিনি ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক।
সংগঠনের সভাপতি নাজমুল হকের সভপতিত্বে সভায় বক্তৃতা করেন, ঢাকা দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, এড. বলরাম পোদ্দার, মিনহাজ উদ্দিন মিন্টু, হুমায়ূন কবীর মিজি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat