×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৩
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এক সময়ের তুমুল জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ক্যারিয়ারে নানা ঘাত-প্রতিঘাত টপকে দর্শকদের ভেতর দারুণ ক্রেজ তৈরি করেন। একের পর এক হিট সিনেমা উপাহার দিয়ে কাঁপিয়েছেন বক্স অফিস। তবে তার এই চলচ্চিত্র যাত্রা যে খুব একটা মসৃণ ছিল না সেটাই এবার নিজের ৫১তম জন্মদিনে এসে জানালেন এই অভিনেত্রী।
জন্মদিনে স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যা জানান, শুরুতে অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হলেও নির্মাণ জটিলতায় সবগুলো সিনেমা আটকে যায়। এ সময় তিনি হতাশ হলেও ভেঙে পড়েননি। পরবর্তীতে বাংলা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
বিদ্যা বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সে ধারাবাহিক হাম পাঁচ-এ প্রথম অভিনয় করি। এরপর ১২টি মালায়লাম সিনেমায় চুক্তিবদ্ধ হই। তবে সেগুলো নির্মাণ জটিলতায় আটকে যায়। সেখানকার প্রযোজকরা আমাকে খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেননি। এমনকি আমি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়েও অনেক বাঁধার সম্মুখীন হয়েছি। তবে ২০০৩ সালে বাংলা সিনেমা ভালো থেকো দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়।’
২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরবর্তীতে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat