×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট’ আজ শেষ হয়েছে। সন্ধ্যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম সিকদারসহ কর্মকর্তাবৃন্দ ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পুরুষ ও নারী বিভাগে মোট ১৪২ জন শাটলার দেশের ঘরোয়া টুর্নামেন্টে সর্ববৃহৎ প্রাইজমানির এ আয়োজনে অংশ গ্রহণ করে।
পুরুষ এককে বাংলাদেশ পুলিশের গৌরব সিংহ একই বিভাগের সিবগাত উল্লাহকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
মহিলা এককে পাবনা জেলার উর্মি আক্তার আর্মি ব্যাডমিন্টন ক্লাবের বৃস্টি খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পুরুষ দ্বৈতে আর্মি ব্যাডমিন্টন ক্লাবের সালমান খান- রাহাদ কবির খালেদ জুটি পুলিশের মিজানুর রহমান-রাহাদ নাঈম জুটিকে হারিয়ে শিরোপা জয় করেন।
মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন আর্মি ব্যাডমিন্টন ক্লাব। রানার্স আপ পাবনা জেলা।
আর্মির বৃস্টি খাতুন-রেহেনা খাতুন জুটি পাবনার রেশমা আক্তার উর্মি আক্তার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat