×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছে। অঞ্চলটিতে স্ম্প্রতিক ভয়াবহ ধারাবাহিক হামলার এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। জাতীয় মানবাধিকার বিষয়ক কমিশন এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, বেনিশাগুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। কমিশনটি সরকার অনুমোদিত হলেও তারা স্বাধীন।
কমিশন জানায়, মেতাকাল এলাকায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর এ হামলা চালানো হয়।
তারা আরো জানায়, এ বর্বর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া কমপক্ষে ৩৬ জনকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি হামলা স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।
কমিশন জানায়, হামলার সময় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat