×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-২৩
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস অতিমারির মধ্যে বৈশ্বিক অর্থনীতি যেখানে মন্দায় আছে, সেখানে বাংলাদেশের অর্থনীতি ভাল অবস্থানে আছে এবং সঠিক পথেই এগুচ্ছে।
বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ সভাশেষে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘ আমি মনে করি আমাদের অর্থনীতি ভাল অবস্থানে আছে। আতংকিত বা ভয়ের কিছু নেই-আমরা এখন অনেক ভাল অবস্থায় আছি।এত ভাল অবস্থায় আছি, যেটা চিন্তার বাইরে। বিশ্বাস করি-এই ধারা অব্যাহত থাকবে।’ সরকার অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনভাবেই আতংকিত নয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত আশান্বিত। বৈশ্বিক পর্যায়ে কোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের মত ভাল নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন,‘আল্লাহর রহমতে দেশের অর্থনীতির সব সূচকের প্রবৃদ্ধি আছে।’ এক প্রশ্নের উত্তরে মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রাজস্ব আয়ের ক্ষেত্রে ৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট পর্যালোচনা শুরু করব। প্রয়োজন অনুযায়ী যেখানে কাটছাট করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবমতে জুলাই-নভেম্বর এই পাঁচ মাসে ১ লাখ ১২ হাজার ৯৫৯ কোটি ৮৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৭ হাজার ৯২ কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat