×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১২-২০
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদর কথা বলেছেন।
শনিবার আলাপকালে বাইডেন মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে দরিদ্র ল্যাটিনোদের আমেরিকায় প্রবেশের মূল কারণ খুঁজে বের করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
এছাড়া আলোচনাকালে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে পুনরায় মার্কিন-মেক্সিকো সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাইডেনের ট্রানজিশান টিম এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
তারা আরো বলছে, উভয় নেতা এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও দক্ষিণ মেক্সিকো থেকে অভিবাসন সংকটের মূল কারণ সনাক্ত এবং এ অঞ্চলে আরো সুযোগ সৃষ্টি ও নিরাপত্তা নিশ্চিতে অভিন্ন উপায়ের বিষয়ে একমত হন।
উল্লেখ্য, মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি সীমানা প্রাচীর তৈরি করে এ প্রবাহ বন্ধের পরিকল্পনা নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat