×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নয়টি গ্রুপে ১১৮ জন খেলোয়াড়ের অংশগ্রহণে মঙ্গলবার বিএএফ শাহীন কলেজের কোর্টে শুরু হচ্ছে মুজিববর্ষ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট। গ্রুপগুলো হলো- উন্মুক্ত পুরুষ ও নারী, অনূর্ধ্ব-১৩ ছেলে ও মেয়ে, ঊর্ধ্ব-১৩ ও ১৬ ছেলে ও মেয়ে, ঊর্ধ্ব- ১৬ থেকে ১৯ বছরের ছেলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক এবং মার্কারদের বিভাগ।
স্কোয়াশে এই প্রথম নারীরা অংশ নিচ্ছেন বলেও জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। তার কথায়, ‘একটি টুর্নামেন্টে এতবেশী প্রতিযোগীর অংশ নেয়া কিছুটা চ্যালেঞ্জিং হলেও দেশের স্কোয়াশ খেলার সম্ভাবনার ইঙ্গিত বহন করে যা আমাদেকে উৎসাহিত করছে। এবারই প্রথম বারের মত জাতীয় নারী দল কোন প্রতিযোগীতায় অংশ নিচ্ছে।’
আট দিনব্যাপী প্রতিযোগিতার ট্রফি উম্মোচন করেন প্রধান অতিথি ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। এ সময়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ম্যানেজার কমিউনিকেশন শামিমা চৌধুরী, প্রথম জাতীয় চ্যাম্পিয়ান হাজী মোঃ শাহাজাহান সিকদার উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের খেলা স্বাস্থ্যসম্মত বিধি মেনে উত্তরা ক্লাব, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স এবং শাহীন কলেজে অনুষ্ঠিত হবে। এছাড়া বনানীতে নিজস্ব কমপ্লেক্সের কাজ দ্রুত শুরুর ব্যাপারে ইঙ্গিত দেন সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat