×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিটেন আশা করছে, করোনার ভ্যাকসিন আসায় আগামী বছরের প্রথমদিকে করোনায় মৃত্যু ‘উল্লেখযোগ্য হারে’ হ্রাস পাবে তবে এরআগে ক্রিসমাসে সামাজিক মেলামেশার কারণে আবারো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। যুক্তরাজ্যের মেডিকেল প্রধান শুক্রবার এ কথা বলেন।
ব্রিটেন বুধবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়াগের জরুরি অনুমোন দিয়েছে এবং আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তারা বলেছেন, ‘ভ্যাকসিনেশন কার্যকর হতে বসন্ত নাগাদ সময় লাগবে, এরপরেই হাসপাতালে করোনা রোগীর ভর্তি, রোগীর সংখ্যা এবং মৃত্যু উল্লেখযোগ্য হারে কমবে, তবে এ অবস্থায় যেতে কয়েক সপ্তাহ সময় লাগবে।’
তবে, দেশটির স্বাস্থ্য প্রধানরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী তিনমাসে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে করোনা রোগী হ্রাসের ওপর খুব সামান্যই প্রভাব ফেলবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে সবচেয়ে বেশি ব্রিটেনে ৬০ হাজার লোকের মৃত্যু হয়েছে। করোনায় পুনরায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, সম্প্রতি দৈনিক সংক্রমণ কমছে এবং মেডিকেল প্রধানরা বলেছেন, দেশের বেশিরভাগ এলাকায় আগামী কয়েক সপ্তাহে হাসপতালে রোগীর সংখ্যা কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat