×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিজের খেলার মান অনুযায়ী এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের বিশ্বাস নিজের সেরা ছন্দে ফেরার লক্ষণ ইতোমধ্যেই দেখিয়েছেন এ অলরাউন্ডার।
চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে চার ম্যাচে অংশ নিয়ে এ পর্যন্ত ব্যাট হাতে ৪১ রান এবং বল হাতে মাত্র ২ উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন সাকিব। যা বিশ্ব সেরা অলরাউন্ডারের সক্ষমতার সঙ্গে একদমই বেমানান। তবে ২উইকেট নিলেও বল হাতে ইকোনোমি রেট ঠিক রেখেছেন তিনি।
জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে না জানানোয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপই সাকিবের প্রথম টুর্নামেন্ট।
বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন,‘একটা রম্বা সময পর সাকিব ক্রিকেটে ফিরেছে। তবে সে বিশ্ব সেরা অলরাউন্ডার। ব্যাট হাতে এখনো সত্যিকারের সাকিবকে দেখা যায়নি, তবে এ পর্যন্ত ভাল বোলিং করেছে।’
বিষয়টি ব্যাখ্যা করে সুজন বলেন,‘ অনেক বেশি প্রত্যাশা ছিল সে অনেক রান করবে, যা এখনো পারেনি। সত্যি বলতে গেলে সে সব সময়ের পারফরমার। ব্যাটিংয়ের বেলায় হাত ও চোখের সমন্বয়ের একটা বিষয় থাকে, যা সে এখনো ঠিক করতে পারেনি। একটা লম্বা বিরতির পর এমনটা হয়েই থাকে। সুতরাং এ সমন্বয়টা হয়ে গেলে সে শক্তভাবেই ফিরবে বলে আমি বিশ্বাস করি।’
জেমকন খুলনার সহকারী কোচ আফতাব আহমেদেরও বিশ্বাস খুব শিগগিরই শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে সাকিব।
আফতাব বলেন,‘যেহেতু সে দীর্ঘ একটা বিরতির পর ক্রিকেটে ফিরেছে তাই সব কিছু ঠিকভাবে করাটা বেশ কঠিন। সবাই জানে সে বিশ্ব সেরা অলরাউন্ডার। সে যেকোন সমঢ ফিরতে পারে। পর্যায়ক্রমে সে নিজের সেরা অবস্থায় ফিরছে। আশা করছি আগামী ম্যাচগুলোতেই আমরা ভিন্ন এক সাকিবকে দেখবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat