×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লানকভিচ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি ‘ভাল অনুভব’ করছেন। তার মন্ত্রিপরিষদ একথা জানিয়েছে।
এদিকে দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে মৃত্যু সংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
খবর এএফপি’র।
প্লানকভিচের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৫০ বছর বয়সী এ প্রধানমন্ত্রী দু’দিন আগে আলাদা থাকা শুরু করেছেন। ক্রোয়েশিয়ার রক্ষণশীল এইচডিজেড দলের প্রধান হিসেবে ২০১৬ সাল থেকে তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন।
মন্ত্রিপরিষদ জানান, প্রধানমন্ত্রী প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ হলেও সোমবার নতুন করে করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হন।
তারা আরো জানান, তিনি ১০ দিন আলাদা থাকবেন।
মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী এখন ভাল অনুভব করছেন। তিনি বাসভবন থেকেই তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবং তিনি চিকিৎসক ও মহামারি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছেন।’
ক্রোয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের হার ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আসার পর সাম্প্রতিক সপ্তাহ গুলোতে দেশটিতে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে গেছে।
৪২ লাখ জনসংখ্যার এ দেশে বর্তমানে প্রায় ২ হাজার ৩শ’ করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্রোয়েশিয়ায় ৭৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। দেশটিতে করোনায় এক দিনে মৃত্যুর সংখ্যার দিক থেকে এটি একটি নতুন রেকর্ড।
সাম্প্রতিক এক পরীক্ষায় ক্রোয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat