×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৭
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হওয়ার দ্বার প্রান্তে, তখন স্বাধীনতা বিরোধীরা কোন ইস্যু না পেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইস্যু তৈরির পায়তারা করছে। বঙ্গবন্ধুকে নিয়ে যে কোন ষড়যন্ত্রের জবাব জনগণই দেবে।
আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৪৪ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, স্বাধীনতা বিরোধীরা মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ‘৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশকে মিনি পাকিস্তান বানিয়েছিল। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা স্বাধীনতা বিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ কিনা খতিয়ে দেখতে হবে।
গণ সংগীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ , চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান, অভিনেত্রী সালমা বেগম সুজাতা, অভিনেতা বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ, সংগীত শিল্পী মোঃ খুরশিদ আলম ও বাচিক শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়কে সম্মাননা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat