×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজ বুধবার এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এই আহবান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে একটি ধর্মান্ধ গোষ্ঠী বিএনপি-জামাতের ইন্ধনে দেশে বিভেদের রাজনীতি ও অপব্যাখ্যা দিয়ে ধর্মভীরু মানুষের অনুভূতিকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের অসাম্প্রদায়িক ও ধর্মভীরু সকলশ্রেণীপেশার মানুষকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইয়েমেনসহ সকল মুসলিম দেশেই তাদের দেশ ও জাতির ইতিহাস-ঐতিহ্য ধারণ করে বহু ভাস্কর্য নির্মিত হয়েছে। একটি মহল ধর্মের নামে ভুল বুঝিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এই হুমকি শুধু ইসলাম ধর্মের নামে কোনও হুমকি না। এটি সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।
ধর্মের নামে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেওয়ার হুমকি যারা দিয়েছেন তারা ক্ষমা না চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat