×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১১-২৪
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে।
আজ মঙ্গলবার জাতিসংঘের ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স এন্ড সোসাল এ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) এবং দক্ষিণ কোরিয়ার ইন্টেরিয়র এন্ড সেফটি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন ।
ফরহাদ হোসেন বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সফলভাবে টিকে থাকতে হলে দক্ষ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে। আমরা ইতোমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে, নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের নাগরিকদের মাঝে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা সহ গণতান্ত্রিক শাসন সুসংহত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জনসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরি সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতা বৃদ্ধিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন করা হয়েছে।
জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার ইন্টেরিয়র এন্ড সেফটি মন্ত্রণালয়ের মন্ত্রী চিন ইয়ং, ইউএনডিইএসএ-এর আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন, ইনচেয়ন মেট্রোপলিটন সিটির মেয়র নামচুন পার্ক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat