×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৪
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে এক ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠককালে মেয়র আতিকুল ইসলাম ভারতের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের মধ্যে নগর পরিকল্পনা ও নাগরিক সেবা প্রদানে একে অন্যের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। এতে উভয় দেশের শহরগুলো আরো সমৃদ্ধ হবে।
বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা শহরে ডেইলি ইনটিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ইনটেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম, ইনটেলিজেন্ট লাইটিং সিস্টেম, উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উন্নয়ন বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠককালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে আজ ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ কারওয়ান বাজার এলাকায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পথচারী, ফুটপাত ও কারওয়ান বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অস্বচ্ছল জনসাধারণের মাঝে আনুমানিক ৬০টি মাস্ক বিতরণ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে ৭ টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক পরিধান নিশ্চিতকল্পে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat