×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১১-২৪
  • ৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন। কিন্তু নির্বাচনের পরাজয় এখনও মেনে নেননি। তিনি তার লড়াই অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।
ট্রাম্প সোমবার স্বীকার করেছেন, ক্ষমতা হস্তান্তর দেখভাল করা জেনারেল সার্ভিসেস এডমিনিষ্ট্রেশানের (জিএসএ) এর যা করণীয়, তা তাদের অবশ্যই করা উচিত।
কিন্তু ওই একই টুইটে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তিনি পরাজয় স্বীকারে রাজি নন।
তিনি বলেন, ‘আমাদের মামলাগুলো জোর কদমে এগিয়ে চলেছে। আমরা ভালোভাবে আমাদের লড়াই চালিয়ে যাবো। আমি বিশ^াস করি আমরা বিজয়ী হবো।’
এদিকে জিএসএ তার কাজ শুরু করতে পারে বলে ট্রাম্প যে ইংগিত দিলেন তাতে বাইডেন টিম অর্থ ব্যবহারের সুযোগ পাবে, অফিস ব্যবহার করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সাথে বসতেও পারবে।
বলা হচ্ছে, মিশিগান অঙ্গরাজ্যে বাইডেনের বিজয়কে আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করার পরেই ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ার আকস্মিক এ ঘোষণা দিলেন।
এদিকে সোমবার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দল।
তারা বলছে, জিএসএ এখন মসৃণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তার অনুমোদন দেবে।
এছাড়া বাইডেন বলেছেন, মসৃণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে এ পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।
এক বিবৃতিতে তিনি আরো বলেন, জিএসএ প্রশাসক নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আপাত বিজয়ী হিসেবে নির্ধারণ করেছে, মসৃণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পরিচালনার জন্যে তারা আসন্ন প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থ সরবরাহ করে যাবে।
জিএসএ প্রধান এমিলি মারফি রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি ৩ নভেম্বরের নির্বাচনের পর বাইডেনের আসন্ন প্রশাসনের জন্যে অর্থ ছাড় দিতেও রাজি হচ্ছিলেন না ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat