×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৫-০৩
  • ৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলে একটি জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৭ জনের মৃত্যু এবং ৭৫ জন আহত হয়েছে। একটি বিরোধী রাজনীতিক এবং প্রিজনার্স রাইটস গ্রুপ শনিবার এ কথা জানায়।
পর্তুগুয়েসা রাজ্য থেকে নির্বাচিত ডেপুটি মারিয়া বেতরিজ মার্টিনেজ এএফপিকে বলেন, সেখানকার লস লানোস জেলখানায় “এখন পর্যন্ত আমরা ৪৭ জনের মৃত্যু এবং ৭৫ জন আহত হওয়ার খবরের বিষয়ে নিশ্চিত হয়েছি।”
রাইটস গ্রুপ দ্য ভেনিজুয়েলান প্রিজন অবজারভেটরি (ওভিপি) একই হিসাব দিয়ে বলেছে এই সহিংসতা একটি “হত্যাযজ্ঞ” এবং উভয়ই নিশ্চিত করেছে নিহতরা সকলেই কারাবন্দী।
এএফপি সেনাবাহিনীর এক রিপোটের্র বরাত দিয়ে জানায়, “গুয়ানারি সিটিতে অবস্থিত এই কারাগারের বন্দীরা শুক্রবার ব্যাপকভাবে পালানোর চেষ্টায় কারাগারের দেয়াল ভাঙ্গতে শুরু করলে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে।” এতে কারাগারের পরিচালকও আহত হয়েছেন।
মার্টিনেজ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন,একদল বন্দী এই গোলযোগ শুরু করে ‘কারণ তারা খাবারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।’
করোনাভাইরাসের কারণে পরিবার ও বন্ধু বান্ধবদের কারাগারে সাক্ষাত করতে আসা কমে গেছে, তারা খাবার ও ওষুধ নিয়ে আসতেন । এতে খাবারের সংকট দেখা দেয়।
ওভিপি’র ক্যারোলিনা কিরন বলেছেন,মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে। তাদের ছবি কম্পিউটারে পরিবার ও স্বজনদের দেখানো হচ্ছে যাতে তারা মৃতদেহ শনাক্ত করতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat