×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৪-২৯
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি বাজারে জ্বালানিবাহী একটি ট্রাক বোমা হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তুরস্ক সমর্থিত বিদ্রোহী যোদ্ধাও রয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেছে, রমজানের ইফতারির প্রস্তুতির জন্যে লোকজনের কেনাকাটার সময়ে মঙ্গলবার আফরিন শহরের একটি বাজারে এ হামলা চালানো হয়।
সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকর্মীদের প্রকাশিত ছবিতে অগ্নিনির্বাপক দলের সদস্যদের আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।
ব্রিটেন ভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদুল রহমান জানান, হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। অনেকের অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
তিনি আরো জানান, তুরস্কপন্থী অন্তত ছয় সিরীয় যোদ্ধা এ হামলায় প্রাণ হারিয়েছে।
অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর ওয়েবসাইটে হামলায় ১১ শিশুর প্রাণহানির কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে হামলার পেছনে কারা রয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
তুর্কি সৈন্য ও তার মিত্র বিদ্রোহীরা ২০১৮ সালের মার্চ মাসে দুই মাস স্থল ও বিমান হামলা চালিয়ে কুর্দি বাহিনীর কাছ থেকে এ অঞ্চল দখল করে। এরপর এটিই সবচেয়ে বড়ো ধরণের হামলার ঘটনা।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার জন্যে কুর্দিস পিপল’স প্রটেকশান ইউনিটকে(ওয়াইপিজি) দায়ী করেছে। ওয়াইপিজি নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পাটি’র(পিকেকে) সন্ত্রাসী শাখা হিসেবে বিবেচিত।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্টাগুস বলেছেন, এ ধরণের কাপুরুষোচিত হামলা অগ্রহণযোগ্য।
উল্লেখ্য, পিকেকে তুরস্কে গত তিন দশক ধরে রক্তাক্ত বিদ্রোহ চালিয়ে আসছে।
এদিকে সিরিয়ায় গত ২০১১ সাল থেকে চলা সহিংসতায় ৩৮০,০০০ বেশি লোক নিহত হয়েছে। গৃহহীন হয়েছে দেশটির যুদ্ধপূর্বকালীন জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat