×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৪-২৩
  • ২১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রদানসহ নৌবাহিনীর খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে উক্ত হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়।
অন্যদিকে কাপ্তাই এ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের উদ্যোগে দূর্গম পাহাড় এবং টিলায় বসবাসকারী স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকাসহ খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ঔষধ ছিটানো, চিকিৎসা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ বলা হয়,করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কাছে ২০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১০০০ পিস মাস্ক, ১০০০ সেট গ্লাভস, ২০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ৫ পিস আইআর থার্মোমিটার, ১টি থার্মাল আর্চওয়ে, ১টি অটোমেটিক শ্যু ডিস্পে›সার এবং ১০০০ পিস পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন।
অন্যদিকে কাপ্তাই এ নৌসদস্যরা দিনব্যাপী স্থানীয় অসহায় ও দরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান করে। এসময় তারা স্পিডবোটে দূর্গম পাহাড়ী এবং টিলায় বসবাসকারী দুঃস্থ জনগনের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat