×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৩-৩১
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা চিকিৎসায় ১১ হাজার স্বেচ্ছাসেবী চিকিৎসক দল

করোনা আক্রান্ত বা সন্দেহভাজনদের চিকিৎসা সেবা প্রদানে প্রায় ১১ হাজার স্বেচ্ছাসেবী চিকিৎসক দল তৈরি করা হয়েছে।
আজ করোনাভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমইএস) হাবিবুর রহমান জানান, ‘করোনা সংক্রান্ত পরামর্শ ও স্বাস্থ্যসেবা দেয়ার জন্য একটি স্বেচ্ছাসেবী চিকিৎসক দল তৈরি করা হয়েছে। প্রতি দিনই এই গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় এই সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮০২ জনে। তারা করোনা আক্রান্ত বা সন্দেহভাজনদের চিকিৎসা সেবা প্রদান করবেন।’
ইতোমধ্যে যারা কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করেছেন তাদের সাথে শিষ্টাচার বহির্ভূত আচরণ থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করেছেন তাদের দেহে আর সংক্রামণ নেই। তারা আপনার আমার মতোই একজন সাধারণ নাগরিক। তাদের সাধারণ জীবন যাপনের সুযোগ দিন।’
আগামী ২০ এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মোট ২৮টি প্রতিষ্ঠানে করোনা টেস্ট ল্যাব স্থাপিত হবে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ঢাকায় ৭টি ও ঢাকার বাইরে ৩টি প্রতিষ্ঠানে করোনাভাইরাসের টেস্টের ব্যবস্থা করা হয়েছে। ৫ এপ্রিলের মধ্যে ঢাকার মধ্যে ৩ টি ও বাইরে ৩ টি এবং ২০ এপ্রিলের মধ্যে ধার ভেতরে ৪টি ও ঢাকার বাইরে আরও ৬টিসহ মোট ২৮টি স্থানে টেস্টিং ল্যাব স্থাপিত হবে। যেখানে করোনা রোগীদের টেস্ট করা যাবে।
কারো সর্দি, গলা ব্যথা, কফ, কাশি বা এ জাতীয় কোন অসুস্থতা দেখা দিলে সরাসরি হাসপাতালে না এসে স্বাস্থ্য বাতায়নের নম্বর ১৬২৬৩, ৩৩৩ নম্বর অথবা হটলাইন নম্বর ০১৯৪৪৩৩৩২২ বা ১০৬৫৫ নম্বরে ফোন করে পরামর্শ ও চিকিৎসা সেবা নেয়ার আহ্বান জানিয়ে ডা. হাবিবুর রহমান বলেন, কারো মধ্যে করোনা সংক্রমন সন্দেহ হলে স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে আনবে।
চিকিৎসকদের প্রতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ প্রাইভেট প্র্যাকটিস করা থেকে বিরত থাকবেন না। প্রয়োজনে পিপিই ব্যবহার করে প্রাইভেট প্র্যাকটিস করবেন।
পিপিই’র বিষয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, প্রতিনিয়ত পিপিই সংগ্রহ কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৩ লাখ ৩৪ হাজার ২৭০টি পিপিই দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং পর্যাপ্ত মজুদ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat