×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৬
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনায় যুবলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান

পাবনার সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে বুধবার গভীর রাতে পুলিশের অভিযানে ব্যাপক তল্লাশি করেছে। অভিযানের পুর্বে বাড়ির প্রধান ফটকের ২টি দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পাবনা থানা পুলিশ। পুলিশ বাড়ির ভিতরে প্রবেশ করে প্রায় ২ঘন্টা রুমে রুমে ব্যাপক তল্লাশি চালায়। ২য় তলা বিশিষ্ট বাড়ির প্রতিটি রুম এবং রুমে থাকা আসবাবপত্রসহ সমস্ত জিনিসপত্র তন্ন তন্ন করে তল্লাশি করা হয়। এ সময় বাড়ির মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাড়ির প্রধান ফটকের দুটি দরজাসহ দামি তালা ভেঙ্গে ফেলা হয়। বাড়ির মালিক এবং মানবধিকার কর্মী খাদিজা বেগম বলেন, পুলিশ যেভাবে আমার বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে তাতে মনে হয়েছে আমার ছেলে শীর্ষ সন্ত্রাসী। তারা আমাদেরকে পরিচয় দিয়ে বললেই গেট খুলে দিতাম। তিনি আরো বলেন, আমার ছেলে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একটি মামলাও নেই সে আইন বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোন কর্মকা-ের সঙ্গে জড়িত নাই। অথচ পুলিশ আমার বাড়ির দুটি দামি দরজা ভেঙ্গে ফেলেছে যার আনুমানিক মুল্য প্রায় এক লক্ষ টাকা। মামুনের জন্য আমি এ পর্যন্ত ২০/২৫ বিঘা জমি বিক্রি করেছি। এছাড়া সে বিদেশ গিয়ে অনেক টাকা আয় করেছে। দেশে ফিরে এসে রাজনীতির পাশাপাশি ইউনিভার্সাল গ্রুপের পাবলিক রিলেশান অফিসার পদে চাকুরী ও ব্যবসা করেছে। প্রশ্ন রেখে বলেন, সে কি টোকায়, যে তাকে চাঁদাবাজি করে রাজনীতি করতে হবে। আমার স্বামীর মৃত্যুর পর আমি ওয়ারিশ সুত্রে প্রায় দুই থেকে আড়াই’শ বিঘা জমি পেয়েছি। এসব জমি বিক্রি করে আমার সন্তানদের মানুষ করেছি। মামুনের টাকার প্রয়োজনে কিছুদিন পুর্বেও কোল্ড ষ্টোরেজের মালিকের কাছে জমি বিক্রি করেছি। এই বাড়ি আমি আমার ছোট ছেলে মামুনকে করে দিয়েছি জমি বিক্রি করে। মানুষ ভাবে মামুন রাজনীতি করে বাড়ি বানিয়েছে। এলাকায় এসে খোঁজ নিয়ে দেখুন মামুন টোকাইয়ের ঘরের সন্তান কি না। মামুন আমার সন্তান, তার জীবনে সব ইচ্ছা আমি পুরন করেছি। রাজনীতি করতে নিষেধ করেছি তারপরেও মামুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রানের সংগঠন আওয়ামীলীগ করে। রাজনীতি করে আমার যায়গা জমি বিক্রি করে আমাকে নিঃস্ব করে দিচ্ছে। নিষেধ করলেই বলে মা আমি রাজনীতি করি মানুষের ভালবাসা পাবার জন্য। অথচ পুলিশ যে ভাবে আমার বাড়িতে প্রবেশ করেছে তাতে মনে হয়েছে আমার ছেলে চোর, ডাকাত বা সন্ত্রাসী। আমি মা হিসেবে বলতে পারি মামুনের জন্য এই এলাকার অনেক মানুষ উপকৃত হয়েছে, বিশ্বাস না করলে খোঁজ নিয়ে দেখেন। আমি একজন মানবধিকার কর্মী অথচ পুলিশ আমার বাড়িতে যে ভাবে দরজা ভেঙ্গে প্রবেশ করেছে তাতে আমি লজ্জিত। আমি প্রথমে ভয় পেয়ে মনে করেছি সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করেছে। আমি প্রশাসনের উদ্যেশে বলতে চাই মামুনকে আপনারা গ্রেফতার করার আগে ভাল করে খোঁজ নিয়ে দেখেন মামুন চাঁদাবাজি বা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত আছে কিনা। তার নামে কোন মামলা আছে কিনা। কারন তার টাকার প্রয়োজন হলেয় আমাকে বলে, আমি আমার গচ্ছিত টাকা ও আমার নিজস্ব এনজিও’র প্রাপ্ত টাকা থেকে তাকে দিয়ে থাকি। সে শেখ মুজিবের আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে ছোট কাল থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাকে অযথা হয়রানি করে একজন মানুষকে রাজনীতি বিমুখ করবেন না। তাহলে দেশে ভাল মানুষরা রাজনীতি থেকে সরে আসবে। রাজনীতিতে খারাপ মানুষের প্রবেশ ঘটবে। এতে দেশের ক্ষতি হবে। অভিযানের বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, একটি তথ্যের ভিত্তিতে সেখানে যায়, গেট খুলতে দেরী হওয়ায় আমাদের সন্দেহ বেড়ে যায়। তাই তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি। বাড়ির ভিতরে আমরা কোন কিছু পাইনি এবং বাড়িতে মামুন সাহেব ছিলেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat