×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদে ঘরমুখি মানুষের জন্য সতর্কতামূলক পরামর্শ

 ঈদে রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন শহর হতে ঘরমুখি মানুষের জন্য সরকারিভাবে ডেঙ্গু সম্পর্কে কতিপয় সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়েছে।
ডেঙ্গু থেকে রেহাই পেতে আজ এ পরামর্শ দেয়া হয়।
সরকারি এক তথ্য বিবরণীতে ঈদে বাড়ি যাওয়ার সময় বাসার সকল কক্ষের দরজা-জানালা ভালভাবে বন্ধ করার পাশাপাশি বাসার টয়লেটের কমোড ঢেকে রাখা, বাথরুম/টয়লেটের জানালা বন্ধ করা এবং বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরামর্শ দেয়া হযেছে।
এছাড়াও এতে বলা হয়,বারান্দায়/ছাদে ফুলের টব বা এমন কোন পাত্র রাখা যাবে না যেখানে বৃষ্টির পানি জমতে পারে।
ফোসা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা এ কথা উল্লেখ করে এসব জায়গায় অ্যারোসল স্প্রে করা এবং ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে তা খেয়াল করে দেখা, যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার ও অ্যারোসল স্প্রে করা, অব্যবহৃত বোতল/ কন্টেইনারসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া এবং অফিস, আঙ্গিনা এবং কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat