×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ বছরে ইলিশের উৎপাদন হবে ৫ লাখ ৫০ হাজার টন : আশরাফ আলী খান খসরু

নিউজ ডেস্ক:-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু আগামী ৫ বছরে ইলিশের মোট উৎপাদন বেড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টন ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য এম আদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী সমন্বিত কার্যক্রম বাস্তবায়নে ইলিশ উৎপাদন ক্রমান্বয়ে বেড়েই চলছে।
তিনি বলেন, ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৯ হাজার টন, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে ৫ লাখ ১৭ হাজার টনে উন্নীত হয়েছে। এতে জাটকা আজ মেঘনা থেকে পদ্মা, যমুনা, বহ্মপুত্র, সুরমায় বিস্তৃতি লাভ করেছে।
আশরাফ আলী খান খসরু জানান, জাটকার প্রাচুর্য ২০০৭-০৮ সালের তুলনায় ২০১৫ সালে প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ সালে ২২ দিন মা-ইলিশ রক্ষায় ৪৭.৭৪ শতাংশ মা-ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে।
পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০০২-০৩ সালে ইলিশ আহরণের পরিমাণ ছিল ১ লাখ ৯৯ হাজার ৩২ টন। ২০০২-০৩ সালের তুলনায় ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সালে বিভিন্ন ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন বেড়ে যথাক্রমে ৩ লাখ ৫১ হাজার টন (৫৯.৫৫%); ৩ লাখ ৮৫ হাজার টন (৭৫%); ৩ লাখ ৮৭ হাজার টন (৭৫.৪৮%); ৩ লাখ ৯৫ হাজার টন (৭৯.৫৫); ৪ লাখ ৯৬ হাজার টন (১২৫.০৪%) এবং ৫ লাখ ১৭ হাজার টনে দাঁড়ায়। অর্থাৎ ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat